আসন্ন ২০২৭ সালের পবিত্র হজের সুচারু প্রস্তুতি এবং ২০২৬ সালে হজ পালনকারী হাজিদের হজ-পরবর্তী করণীয় বিষয়ে ঢাকা হজ কাফেলার উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে শরীয়াহ কনসালট্যান্ট হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেন মানারাহ একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মুহাম্মাদ সা'দ (হাফি.)।